উত্তরদিনাজপুর

ইসলামপুরের এক বেসরকারি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কে আগুন, কিভাব ঘটল এই ঘটনা তদন্তে পুলিশ

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে শনিবার গভীর রাতে এক বেসরকারি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। প্রথমে এলাকাবাসিরা ব্যাঙ্ক থেকে ধোয়া বেড় হতে দেখে। ব্যঙ্কের ভিতরে থাকা  নৈশপ্রহরী  আগুন লাগার বিষটি  নজরে আসতেই তিনি এলাকাবাসিদের জানান। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এই আগুনের ঘটনায় ব্যাঙ্গের আসবাবপত্র  সহ বেশ কিছু গুরুত্বপূর্ন নথী পত্র আগুনে পুড়ে যায়। কিভাবে এই আগুন লাগলো তা এখোন জানাজায়নি। 

            জানাজায় শনিবার রাত ১২টা নাগাদ ইসলামপুর শহরের উকিল পাড়ায় একটি বেসরকারি রাষ্ট্রয়ত্ত  ব্যাঙ্কের ভিতর থেকে ধোয়া দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষনের মধ্যেই  ব্যাঙ্কের ভিতরে থাকা নৈশপ্রহরীও আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দুটি দমকলের ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এই অগ্নী কান্ডের জেরে ব্যাঙ্কের আসবাবপত্র সহ গুরুত্বপূর্ন ব্যাঙ্কের নথি পত্র পুড়ে যায়। কিভাবে আগুন লাগলো তা এখোন স্পষ্ট না বলে জানান ব্যাঙ্কের নৈশপ্রহরী প্রীন্স আলম।  প্রথমিক ভাবে  অনুমান করা হচ্ছে শর্টসার্কিটের জেরের আগুন লাগতে পারে। রাতেই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুরের পৌর পতি তথা বিধায়ক কানাই লাল আগরওয়াল।